| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাবেদ ঢালী শরীয়তপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনোনীত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০২, ২০২৬ ইং | ১৬:১৯:৫২:অপরাহ্ন  |  ৮৮৯৫২০ বার পঠিত
জাবেদ ঢালী শরীয়তপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনোনীত

শরীয়তপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) শরীয়তপুর জেলা শাখার বর্ধিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন জাবেদ ঢালী।

শনিবার (১ আগস্ট ২০২৬) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, জাবেদ ঢালী শরীয়তপুর জেলা শহরের ঢালী পরিবারের সন্তান। তার পিতা মো. শামসুল হক ঢালী শরীয়তপুর পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক। ছাত্রজীবনের শুরু থেকেই তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম, আন্দোলন-সংগ্রাম ও রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। দীর্ঘদিনের সাংগঠনিক কর্মকাণ্ড, দায়িত্বশীলতা এবং কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে জেলা ছাত্রদলের রাজনীতিতে তিনি পরিচিত মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন।

জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে তার মনোনয়নের খবর প্রকাশের পর জেলা ছাত্রদল, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সমর্থক তাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। জাবেদ ঢালীও সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নবনিযুক্ত যুগ্ম আহ্বায়ক জাবেদ ঢালী বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব আমার ওপর যে আস্থা রেখেছেন, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই দায়িত্ব আমার জন্য যেমন গর্বের, তেমনি এটি একটি বড় দায়িত্ব। আমি সততা, নিষ্ঠা ও ঐক্যের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে কাজ করব। দলের আদর্শ বাস্তবায়ন এবং গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদলের ভূমিকা আরও সুসংহত করতে সর্বোচ্চ চেষ্টা থাকবে। আমি দলের সিনিয়র নেতৃবৃন্দ, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪