| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুমিল্লা ও ফেনীতে বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০২, ২০২৬ ইং | ১৬:৩১:১৫:অপরাহ্ন  |  ৮৮৯০৫২ বার পঠিত
কুমিল্লা ও ফেনীতে বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা ও ফেনীতে পৃথক অভিযানে প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

রোববার (২ আগস্ট) ভোর সাড়ে ৪টা ও সাড়ে ৫টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার শিবেরবাজার বিওপি এবং ফেনী সদর উপজেলার গীতাবাড়ি বিওপির বিশেষ টহল দল পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।

বিজিবি সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রাম উপজেলার চৌয়ারা বাজার এলাকায় সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এবং ফেনী সদর উপজেলার উত্তর বেতীয়ারা এলাকায় সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ ভেতরে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে পড়ে থাকতে দেখা যায়। পরে অভিযান চালিয়ে সেগুলো জব্দ করা হয়।

জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৫ লাখ টাকা। উদ্ধার হওয়া এসব পণ্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪