| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পূর্ব বিরোধের জেরে রায়পুরায় বাড়িতে ঢুকে গুলি, নিহত ১, আহত ৩

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০২, ২০২৬ ইং | ২১:২১:৪২:অপরাহ্ন  |  ৩৩২৮৯ বার পঠিত
পূর্ব বিরোধের জেরে রায়পুরায় বাড়িতে ঢুকে গুলি, নিহত ১, আহত ৩

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মোমেন মিয়া (৫৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

রোববার (২ আগস্ট) সকালে উপজেলার চাঁনপুর ইউনিয়নের সদাগরকান্দি গ্রামের সরকার বাড়ি এলাকায় মোমেন গ্রুপ ও পূর্বপাড়া ফরিদ গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।

নিহত মোমেন মিয়া ওই গ্রামের মৃত ধন মিয়ার ছেলে। আহতরা হলেন—মোবারক (৬৫), নাজমুল হোসেন (৩০) ও রুহুল আমিন (৩৭)। তারা বর্তমানে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের স্বজন ও স্থানীয়দের দাবি, ফরিদ গ্রুপ ও মোমেন চেয়ারম্যান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে একাধিকবার বিরোধ মীমাংসার চেষ্টা হলেও সম্প্রতি আবারও দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় রোববার সকালে ফরিদ গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মোমেন মিয়ার বাড়িতে হামলা চালায়। হামলার সময় মোমেন মিয়াকে মাথা ও পায়ে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিনিতা জানান, রক্তাক্ত অবস্থায় মোমেন মিয়াকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে পালস ও রক্তচাপ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চাঁনপুর ইউনিয়নের সদাগরকান্দি এলাকায় দুই পক্ষের সংঘর্ষে মোমেন মিয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ছাড়া গুলিবিদ্ধসহ আরও কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪