| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাটমোহরে বিএমডিএর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০২, ২০২৬ ইং | ২৩:২৫:০০:অপরাহ্ন  |  ২৯১৭ বার পঠিত
চাটমোহরে বিএমডিএর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) উদ্যোগে পাবনার চাটমোহরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির আওতায় উপজেলায় ৫ হাজার ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হবে।

রোববার (২ আগস্ট) সকাল ১১টায় চাটমোহর-মান্নাননগর সড়কের দোদারিয়া এলাকায় প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন বিএমডিএ চেয়ারম্যান ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ, বিএমডিএ পাবনা জোনের নির্বাহী প্রকৌশলী সাইফুন্নাহার, উপজেলা বিএনপির নেতা আব্দুল কুদ্দুস আলো মাস্টার, অধ্যক্ষ আব্দুর রহিম কালু, চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল করিম খান আরজ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মো. জিয়ারুল হক সিন্টু, কৃষক দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো. শামসুর রহমান শামস, বিএনপি নেতা মো. গিয়াস উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আবু হানিফ, জাহাঙ্গীর আলম লিখন বিশ্বাস, ভিপি সেলিম রেজা, আব্দুল কুদ্দুস রেজা, প্রভাষক আব্দুর রহিম, কৃষক দলের পাবনা জেলা সাংগঠনিক সম্পাদক নিক্সন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোন্তাজ আহমেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব গোলজার হোসেনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা।

বিএমডিএ সূত্রে জানা গেছে, চলমান বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় চাটমোহর উপজেলায় মোট ৫ হাজার ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হবে। একই দিনে পাবনার ফরিদপুর উপজেলাতেও একই কর্মসূচির উদ্বোধন করেন বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪