| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অ্যাডভোকেট বি.এম মোস্তারী টুম্পা শরীয়তপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনোনীত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০২, ২০২৬ ইং | ২৩:৪৪:৫৮:অপরাহ্ন  |  ৩৬০০ বার পঠিত
অ্যাডভোকেট বি.এম মোস্তারী টুম্পা শরীয়তপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনোনীত

শরীয়তপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শরীয়তপুর জেলা শাখার বর্ধিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট বি.এম মোস্তারী টুম্পা। শনিবার (১ আগস্ট) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

অ্যাডভোকেট বি.এম মোস্তারী টুম্পা দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ছাত্রজীবন থেকেই তিনি দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, গণতান্ত্রিক কর্মসূচি এবং সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি রাজনৈতিক পরিবারের সদস্য। তার বাবা বিএম মহিউদ্দিন বাদল শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক।

দলীয় নেতাকর্মীরা মনে করছেন, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, ত্যাগ ও সক্রিয় রাজনৈতিক ভূমিকার স্বীকৃতি হিসেবেই তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। তার মনোনয়নের খবরে শরীয়তপুর জেলা ছাত্রদল সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অসংখ্য নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী।

এব্যাপারে জেলা ছাত্রদলের নতুন যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট বি.এম মোস্তারী টুম্পা বলেন, আমাকে এ দায়িত্ব দেওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, জেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম জাকির, সদস্য সচিব সোহেল তালুকদারসহ সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। 

তিনি আরও বলেন, “এই দায়িত্ব আমার জন্য গর্বের পাশাপাশি একটি বড় দায়িত্বও। দলের আদর্শ ও নীতির প্রতি অবিচল থেকে ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা, শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করা এবং গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব।”

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪