শরীয়তপুর প্রতিনিধি: আসন্ন চরকুমারিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুরের সখিপুর থানার চরকুমারিয়া ইউনিয়নে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমুদুর রহমান সম্রাট মোল্লাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।
তিনি সখিপুর থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, ব্যবসায়ী ও সমাজসেবক। এর আগে তিনি বিএনপির মনোনয়নে চেয়ারম্যান পদে নির্বাচনও করেছিলেন। স্থানীয়দের একাংশ ও রাজনৈতিক সংশ্লিষ্টদের দাবি, দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ড ও জনসেবামূলক কার্যক্রমে সক্রিয় থাকায় তিনি এলাকায় একটি শক্ত অবস্থান তৈরি করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্রাট মোল্লা নিয়মিত ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন। পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখে অংশ নেওয়া, অসহায় মানুষের সহযোগিতা, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ এবং সামাজিক উন্নয়নমূলক উদ্যোগে সম্পৃক্ত থাকার কারণে তিনি স্থানীয়দের কাছে পরিচিত মুখে পরিণত হয়েছেন।
এলাকার কয়েকজন বাসিন্দার ভাষ্য, তিনি কর্মীবান্ধব ও জনসম্পৃক্ত একজন রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত। তাদের মতে, নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে ভূমিকা রাখতে পারবেন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ড, জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং দলীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকার কারণে আহমুদুর রহমান সম্রাট মোল্লা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।
এ বিষয়ে আহমুদুর রহমান সম্রাট মোল্লা বলেন, “চরকুমারিয়া ইউনিয়নের মানুষের সেবা করাই আমার অন্যতম লক্ষ্য। আমি সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। আগামীতেও সবার সহযোগিতা, দোয়া ও সমর্থন নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।”
রিপোর্টার্স২৪/ধ্রুব