| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শরীয়তপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি নগদ সহায়তা বিতরণ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৩, ২০২৬ ইং | ১৪:১১:২৯:অপরাহ্ন  |  ১১১৮ বার পঠিত
শরীয়তপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি নগদ সহায়তা বিতরণ

শরীয়তপুর প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে শরীয়তপুরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে সরকারি নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট ২০২৬) শরীয়তপুর সদর উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম। পরে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে সরকারি সহায়তার অর্থ তুলে দেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন।

শরীয়তপুর সদর উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সিরাজুল হক মোল্লা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক এনাম, শরীয়তপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আহম্মেদ রেজা আল মামুন, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। এ ধরনের মানবিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের সাময়িক স্বস্তি এনে দেবে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪