| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুকুরে মাছ ধরতে গিয়ে জালে মিলল পুলিশের লুট হওয়া শর্টগান

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৩, ২০২৬ ইং | ১৪:২৭:১০:অপরাহ্ন  |  ৮৫২ বার পঠিত
পুকুরে মাছ ধরতে গিয়ে জালে মিলল পুলিশের লুট হওয়া  শর্টগান

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে মাছ ধরার সময় জেলের জালে উঠে এসেছে একটি শর্টগান। পরে পুলিশ অস্ত্রটি উদ্ধার করে রেজিস্টারের সঙ্গে মিলিয়ে নিশ্চিত হয়েছে, এটি ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের শর্টগান।

সোমবার (৩ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর এলাকায় রেজাউল নামের এক ব্যক্তির পুকুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কয়েকজন জেলে পুকুরে জাল ফেলে মাছ ধরছিলেন। একপর্যায়ে জালের সঙ্গে একটি শর্টগান উঠে আসে। বিষয়টি জানাজানি হলে তারা পুলিশকে খবর দেন। পরে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আড়াইহাজার থানার অস্ত্র সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এসআই শফিউল ইসলাম অস্ত্রটির নম্বর থানার রেজিস্টারের সঙ্গে যাচাই করেন। পরে তিনি নিশ্চিত করেন, উদ্ধার হওয়া শর্টগানটি আড়াইহাজার থানা-পুলিশের। অস্ত্রটির বাট নম্বর ৬৫১।

পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে এটি একটি।

অস্ত্রটি কীভাবে পুকুরে গেল এবং কতদিন ধরে সেখানে ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪