| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাঁজাসহ মা ও ছেলে আটক

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৩, ২০২৬ ইং | ১৮:২৭:২৪:অপরাহ্ন  |  ৩৫৪৯ বার পঠিত
গাঁজাসহ মা ও ছেলে আটক

তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা উপজেলার দক্ষিণ বাজার রাংসা নদীর পাড় থেকে ৩শ‌ গ্রাম গাঁজাসহ মা ও ছেলেকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (৩ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে তারাকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রাশিদ এর দিক নির্দেশনায় ও এস আই লিটন চন্দ্র পাল’র নেতৃত্বে এস.আই জাহিদুল ইসলাম, এ এস আই খলিলুল্লাহ ও সঙ্গীয়ফোর্স মৃত আব্দুল কুদ্দুস এর ছেলে আব্দুর রাজ্জাক (৩৪), মৃত আব্দুল কুদ্দুস এর স্ত্রী জামিলা বেগমকে (৬০) তাদের বসত ঘর থেকে আটক করে।

শেষ খবর পর্যন্ত মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, এলাকায় দীর্ঘদিন যাবৎ মা ও ছেলে গাজার ব্যবসা করে আসছে। এতে এলাকাবাসী অতিষ্ঠ। 

এস আই লিটন চন্দ্র পাল এর এই অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন তারা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪