| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে ভোক্তার অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৩, ২০২৬ ইং | ২৩:২৪:০৬:অপরাহ্ন  |  ১৬২১ বার পঠিত
চাঁদপুরে ভোক্তার অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে জেলার পুরাণবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়।

অভিযানে মূল্য তালিকা না রাখা, লাইসেন্স ছাড়া এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করে ঘি বিক্রি, অন্যের বস্তা ব্যবহার করে চাল বাজারজাত, নকল বিড়ি বিক্রি, পানিযুক্ত সয়াবিন তেল বিক্রি এবং অনুমোদন ছাড়া বিভিন্ন ব্র্যান্ডের বস্তা বিক্রির প্রমাণ পাওয়া যায়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স সৌরভ ট্রেডার্সকে ৪০ হাজার টাকা, আলী আকবরকে ১০ হাজার টাকা, মাসুদ স্টোরকে ১০ হাজার টাকা, মেসার্স আবুল বাশার স্টোরকে ৫ হাজার টাকা এবং আবুল ব্যাপারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে।

অভিযানের সময় অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ করা হয়। অভিযানে পুরাণবাজার পুলিশ ফাঁড়ির একটি দল সার্বিক সহযোগিতা করে।

ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪