| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নকল টাইলস ক্লিনার উৎপাদনকারীকে ৫০ হাজার টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৪, ২০২৬ ইং | ০০:৪৫:৩৫:পূর্বাহ্ন  |  ১৪৬৬ বার পঠিত
নকল টাইলস ক্লিনার উৎপাদনকারীকে ৫০ হাজার টাকা জরিমানা

নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার বিলজুয়ানি ও পাটুল এলাকায় অবৈধভাবে নকল ও লাইসেন্সবিহীন Damfik ব্র্যান্ডের টাইলস ক্লিনার উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ও ৪৪ ধারায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযুক্ত তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করায় তাকে কারাভোগ করতে হয়নি।

অভিযানকালে ঘটনাস্থল থেকে ৩৯৬ বোতল নকল Damfik টাইলস ক্লিনার এবং ১৩টি জারকিনে (আনুমানিক ৫০০ লিটার) ‘ভিক্সল’ নামীয় এইচসিএল অ্যাসিড জব্দ করা হয়। নকল পণ্য উৎপাদনে ব্যবহৃত ৫০০টি খালি বোতল ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা ও অভিযানে নেতৃত্ব দেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় নলডাঙ্গা থানার একটি চৌকস পুলিশ দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নকল, ভেজাল ও লাইসেন্সবিহীন পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪