| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৪, ২০২৬ ইং | ০১:০৩:০০:পূর্বাহ্ন  |  ৮৪৮৯৩৯ বার পঠিত
লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

‎লক্ষ্মীপুর প্রতিনিধি: ‎লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় মো. নিহাদ (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিকেলে সদর উপজেলার বিজয়নগর উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত নিহাদ সদর উপজেলার ১ নম্বর উত্তর হামছাদী ইউনিয়নের খলিল মোহাম্মদের বাড়ির বাসিন্দা মোহাম্মদ আজাদের ছেলে। তিনি বিজয়নগর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

‎স্থানীয়রা জানান, বিকেলে স্কুল মাঠে খেলাধুলা শেষে সাইকেলে করে বাড়ি ফিরছিল নিহাদ। এ সময় স্কুলের সামনেই রামগঞ্জ থেকে আসা একটি কাভারভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা কাভারভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যান।

‎স্থানীয়রা অভিযোগ করেন, এ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তাদের দাবি, রাত ১০টার পর ড্রাম ট্রাক ও কাভারভ্যান চলাচলের নিয়ম থাকলেও এসব ভারী যানবাহন দিনের বেলাতেও বেপরোয়া গতিতে চলাচল করছে। ফলে ছোট-বড় দুর্ঘটনা লেগেই রয়েছে। তারা এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। 

‎লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত কাভারভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪