| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উলিপুরে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৪, ২০২৬ ইং | ২০:৩০:১৮:অপরাহ্ন  |  ৯২৫ বার পঠিত
উলিপুরে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়া-বুড়ি ইউনিয়নে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে স্থানীয় সুধী সমাজের ব্যানারে বুড়া-বুড়ি ইউনিয়নে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগীর স্বামী শ্যামলসহ স্থানীয় বাসিন্দারা অংশ নিয়ে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, পূর্ব আঠারোপাইকা এলাকার বাসিন্দা এনামুল হক কারী পাশ্ববর্তী একটি গ্রামের এক গৃহবধূকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনার সময় ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান বলে অভিযোগ করা হয়।

ভুক্তভোগীর পরিবারের আরও দাবি, ঘটনার বিচার বা মামলা করার চেষ্টা করলে তাদের ভয়ভীতি ও অপহরণের হুমকি দেওয়া হচ্ছে।

মানববন্ধনে বক্তারা বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর না ঘটে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪