| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন কুঁড়িতে নাটোরের দুই সেরা শিশু ক্রীড়াবিদকে সংবর্ধনা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৪, ২০২৬ ইং | ২৩:০০:৫২:অপরাহ্ন  |  ১০১৩ বার পঠিত
নতুন কুঁড়িতে নাটোরের দুই সেরা শিশু ক্রীড়াবিদকে সংবর্ধনা

নাটোর প্রতিনিধিঃ নাটোরের দুই উদীয়মান ক্রীড়াবিদ জান্নাতুল ফেরদৌস ফারিহা ও মোহাম্মদ আমানকে জাতীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় অসামান্য সাফল্যের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন। জেলা প্রশাসনের আয়োজনে

জান্নাতুল ফেরদৌস ফারিহা 'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬' জাতীয় পর্যায়ের ফুটবল প্রতিযোগিতায় টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন।

মোহাম্মদ আমান ২০০ মিটার স্প্রিন্টে বালক বিভাগে দেশ সেরা (প্রথম স্থান) অর্জন করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এবং বিশিষ্ট সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব  সহ স্থানীয় ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে কৃতী ক্রীড়াবিদদের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, জাতীয় পর্যায়ে ফারিহা ও আমানের এই অর্জন নাটোর জেলার জন্য অত্যন্ত গর্বের। ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনেও নাটোরের সুনাম ছড়িয়ে দিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে তরুণ ক্রীড়াবিদদের সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪