| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মনোহরদীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে বেকারিকে জরিমানা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৪, ২০২৬ ইং | ২৩:০৩:১৪:অপরাহ্ন  |  ৯৯৪ বার পঠিত
মনোহরদীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে বেকারিকে জরিমানা

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের অভিযোগে একটি বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে পরিচালিত এ বাজার তদারকি অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহমুদুর রহমান।

অভিযানকালে দেখা যায়, হাতিরদিয়া বাজারের টু স্টার লাইভ বেকারি মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন এবং বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করে রেখেছে। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় প্রতিষ্ঠানটির মালিকের কাছ থেকে সর্বমোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. শাহনেওয়াজ, মো. মোবারক হোসেন এবং নরসিংদী জেলা পুলিশ লাইন্সের একটি পুলিশ ফোর্স।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪