| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাংশায় ১০৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৪, ২০২৬ ইং | ২৩:০৬:৫২:অপরাহ্ন  |  ৯১৩ বার পঠিত
পাংশায় ১০৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় ১০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মতিন বিশ্বাস (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

সোমবার (৩ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে উপজেলার কসবামাজাইল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা থানার এসআই (নিরস্ত্র) মো. শামীম হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে কসবামাজাইল বাজার এলাকার মো. মনোয়ার খানের মুদি দোকানের সামনে মতিন বিশ্বাসকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০৪ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন ১০ দশমিক ৪ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩১ হাজার ২০০ টাকা।

গ্রেপ্তার মতিন বিশ্বাস রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের শান্তিখোলা গ্রামের মৃত জর্জ আলী বিশ্বাসের ছেলে।

এ ঘটনায় এসআই (নিরস্ত্র) মো. শামীম হাসান বাদী হয়ে পাংশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। মামলা নং-৪, তারিখ- ০৪-০৮-২০২৬ইং।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেপ্তার মতিন বিশ্বাসের বিরুদ্ধে এর আগে অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, মাদক ও মারামারির অভিযোগে মোট চারটি মামলা রয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪