| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাঁচতে চায় জয়পুরহাটে অসহায় আদিবাসী দিনমজুর মংলা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৪, ২০২৬ ইং | ২৩:১১:৫৮:অপরাহ্ন  |  ৮৪৩ বার পঠিত
বাঁচতে চায় জয়পুরহাটে অসহায় আদিবাসী দিনমজুর মংলা

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট সদর উপজেলার বুজরুকভারুনিয়া (তেঁতুলতলী) এলাকার আদিবাসী দিনমজুর মংলা দীর্ঘদিন ধরে জটিল চর্মরোগে ভুগছেন। শরীরজুড়ে ঘা, ক্ষত ও চামড়া ঝলসে যাওয়ায় তিনি বর্তমানে চরম শারীরিক যন্ত্রণায় মানবেতর জীবনযাপন করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দারিদ্র্যের কারণে তিনি প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না। অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে কাজ করতেও অক্ষম হয়ে পড়েছেন। ফলে তার পরিবারের একমাত্র আয়ের উৎস বন্ধ হয়ে যাওয়ায় পরিবারটি চরম আর্থিক সংকটে রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, মংলার সুচিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে আর্থিক সহায়তা প্রয়োজন। তারা সমাজের বিত্তবান ব্যক্তি, দানশীল প্রতিষ্ঠান, মানবিক সংগঠন এবং দেশের সহৃদয় মানুষের কাছে তার চিকিৎসার জন্য সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

মংলার বাড়ি জয়পুরহাট সদর উপজেলার বুজরুকভারুনিয়া (তেঁতুলতলী) গ্রামে। তার চিকিৎসায় সহায়তা করতে আগ্রহীরা মোবাইল নম্বর ০১৭৮২-৬৭৭৫৭১-এ যোগাযোগ করতে পারবেন।

স্থানীয়দের প্রত্যাশা, মানবিক মানুষের সহযোগিতায় প্রয়োজনীয় চিকিৎসা পেলে মংলা সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪