| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৫, ২০২৬ ইং | ০৫:০২:৩০:পূর্বাহ্ন  |  ১০৪৫ বার পঠিত
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

বগুড়া প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে বগুড়া জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১২ টায় বনানীস্থ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক প্রসেনজিৎ প্রণয় মিশ্র| স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক (সিসি) ডাঃ মোঃ আতিকুর রহমান|

আলোচনায় অংশগ্রহণ করেন পরিবার পরিকল্পনা সহকারী লিখন আহমেদ, সাঁট-মুদ্রাক্ষরিক মোঃ আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ মাহবুব হাসান, পরিসংখ্যান সহকারী মোঃ রফিকুল ইসলাম,  সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল বারী, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ইমরান নাজীর এবং অধ্যাপক ডাঃ মুহাম্মদ আলমগীর মন্ডল |

আলোচনা সভা শেষে ‘জুলাই গণঅভ্যুত্থান এবং পরবর্তী প্রত্যাশা’ বিষয়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ী ০৩(তিন) জনকে বই এবং একটি করে ফলজ গাছ উপহার দেন অনুষ্ঠানের সভাপতি উপপরিচালক প্রসেনজিৎ প্রণয় মিশ্র|

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪