| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবিতে বগুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ মিছিল

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৫, ২০২৬ ইং | ০৫:০৮:১০:পূর্বাহ্ন  |  ১১৩৭ বার পঠিত
জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবিতে বগুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ মিছিল

বগুড়া প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাই হত্যাকাণ্ডের বিচার ও অভিযুক্তদের শাস্তির দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।

মঙ্গলবার বিকেলে বগুড়া আইন কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের মহানগর সভাপতি আজগার আলী। সমাবেশ পরিচালনা করেন মহানগর সাধারণ সম্পাদক মাস্টার আনোয়ারুল ইসলাম।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন। এছাড়া বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আসলাম হোসেন বিপু, সহ-সভাপতি শাহিনুর আলম, মোরশেদুল ইসলাম সুইট, আব্দুল হাই সিদ্দিকী, আব্দুল কাদের রানা, জামিল মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক নুর আলম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল মতিন বলেন, বৈষম্যবিরোধী কোটা আন্দোলন সরকারবিরোধী আন্দোলনে রূপ নেওয়ার পর আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছিল। সে সময় শ্রমিকরা আন্দোলনকারীদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং আহতদের হাসপাতালে পৌঁছে দিতে রিকশাচালকরাও ভূমিকা রেখেছিলেন বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, আইন, গ্রেপ্তার ও দমন-পীড়নের মাধ্যমে একটি আদর্শিক আন্দোলন দমন করা সম্ভব হয়নি। বক্তব্যে তিনি আরও বিভিন্ন রাজনৈতিক মন্তব্য করেন।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪