| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁয় শ্রদ্ধা ও নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৫, ২০২৬ ইং | ১৩:১৭:৪৩:অপরাহ্ন  |  ১৮৩৯ বার পঠিত
নওগাঁয় শ্রদ্ধা ও নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

নওগাঁ প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে নওগাঁয় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের মুক্তির মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়।

এ সময় নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জুলাই যোদ্ধা পরিবারের সদস্যসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে দুপুর ১২টায় নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এদিকে, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নওগাঁ বিশ্ববিদ্যালয়েও আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকালে বিশ্ববিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ হাছানাত আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ডা. মো. তারিকুল ইসলাম। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪