| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইতিহাসের নিকৃষ্টতম ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন শেখ হাসিনা: রিজভী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৫, ২০২৬ ইং | ১৪:৫৩:০৮:অপরাহ্ন  |  ১৬১০ বার পঠিত
ইতিহাসের নিকৃষ্টতম ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন শেখ হাসিনা: রিজভী

অনলাইন ডেস্ক: বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী। ছবি: ভিডিও থেকে নেওয়া

প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন রেখে বলেছেন, পতিত ফ্যাসিস্ট যে পালিয়ে গেছে, তার রাজনৈতিক বক্তব্য রাখার কি অধিকার রয়েছে?

তিনি আরও বলেন, সে তো পলাতক একজন দাগী আসামি, যার বিরুদ্ধে আদালতের রায় রয়েছে ফাঁসি থেকে বিভিন্ন মেয়াদে। সে কি করে একটি ইন্টারন্যাশনাল সাংবাদিকদের ফোরামে বক্তব্য রাখতে পারে?

আজ বুধবার (৫ আগস্ট) রাজধানীর গুলশানে এক আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখা শেষে গণমাধ্যমের সামনে তিনি এসব মন্তব্য করেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনার নিজের দেশের প্রতি কোনো প্রেম ভালোবাসা তো দূরে থাক, গোটা জাতিকে লুন্ঠন করে নিজের আত্মীয়স্বজনকে বিদেশে সুপ্রতিষ্ঠিত করাই ছিল তার এজেন্ডা। এই এজেন্ডা থেকে তিনি সরে আসেননি, তাই ইতিহাসের নিকৃষ্টতম ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন শেখ হাসিনা।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪