| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাম্পকে আবারও হত্যাচেষ্টা!

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৫, ২০২৬ ইং | ১৬:৫৮:২৬:অপরাহ্ন  |  ১১১২ বার পঠিত
ট্রাম্পকে আবারও হত্যাচেষ্টা!

ইন্টারন্যাশনাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সফরের কয়েক দিন আগে লস অ্যাঞ্জেলেসে তার গলফ ক্লাবের কাছে অস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার পর ট্রাম্পকে লক্ষ্য করে সম্ভাব্য হামলার আশঙ্কা নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের তথ্য অনুযায়ী, গত রোববার ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবের এলাকা থেকে ৩৮ বছর বয়সী জিনাইন জন তায়েলেকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) রিপাবলিকান পার্টির একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে ট্রাম্পের ওই গলফ ক্লাবে উপস্থিত থাকার কথা ছিল।

পুলিশ জানিয়েছে, তায়েলে ঘটনাস্থলের ছবি ও ভিডিও ধারণ করে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছিলেন। তল্লাশির সময় পুলিশ তার পকেট থেকে ১৬ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করে। পরে গলফ কোর্সের পার্কিংয়ে রাখা তার গাড়ি থেকে একটি গুলিভর্তি পিস্তল এবং আরেকটি ম্যাগাজিন জব্দ করা হয়।

তদন্তে আরও জানা যায়, পৃথক একটি ডাকাতির মামলায় তায়েলে আগে থেকেই এল সেগুন্ডো পুলিশ বিভাগের তদন্তের আওতায় ছিলেন।

পরে এফবিআইয়ের যৌথ সন্ত্রাসবাদবিরোধী টাস্কফোর্সের সহযোগিতায় ডাউনি এলাকায় তায়েলের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে একটি অবৈধভাবে পরিবর্তিত রাইফেল, আরও একটি পিস্তল, বুলেটপ্রুফ জ্যাকেট, উচ্চক্ষমতাসম্পন্ন ম্যাগাজিন, বিপুল পরিমাণ গুলি, রেডিও সিগন্যাল সরঞ্জাম এবং উদ্বেগজনক বক্তব্য লেখা একটি নোটবুক উদ্ধার করা হয়েছে।

নভেম্বরে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনের আগে ক্যালিফোর্নিয়া ও নেভাদায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ট্রাম্পের এই সফর নির্ধারিত ছিল। গ্রেপ্তার হওয়া তায়েলেকে বর্তমানে জামিন ছাড়াই আটক রাখা হয়েছে।

কর্তৃপক্ষ এখন তদন্ত করে দেখছে, তার কর্মকাণ্ড ট্রাম্পকে লক্ষ্য করে সম্ভাব্য হামলার পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট ছিল কি না। সূত্র: আল জাজিরা

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪