| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর লোগো উন্মোচন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৫, ২০২৬ ইং | ২০:০৭:০৪:অপরাহ্ন  |  ৯৬২ বার পঠিত
নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর লোগো উন্মোচন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। এ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে টুর্নামেন্টের আনুষ্ঠানিক লোগো উন্মোচন করা হয়েছে।

‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল; মাদক ছেড়ে খেলতে চল’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় ক্রীড়াপ্রেমী তরুণদের উদ্যোগে বৃহৎ পরিসরে টুর্নামেন্টটির আয়োজন করা হচ্ছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সংলগ্ন রাজ দরবার হোটেলে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে টুর্নামেন্টের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করা হয়।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা বেলাল হোসেন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাবেক সভাপতি জামাল উদ্দিন গাজী। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু।

এ ছাড়া অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ স্থানীয় ক্রীড়াপ্রেমীরা অংশ নেন।

আয়োজকরা জানান, আগামী ২৯ আগস্ট টুর্নামেন্টের খেলা শুরু হবে। সুষ্ঠু, শৃঙ্খলাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে তারা আশা প্রকাশ করেন।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪