| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিভিন্ন ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৫, ২০২৬ ইং | ২১:৩৭:৪৫:অপরাহ্ন  |  ৫৪৬ বার পঠিত
বিভিন্ন ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

লক্ষ্মীপুর প্রতিনিধি: বিভিন্ন ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মী।

বুধবার (৫ আগষ্ট) দুপুরে জেলা ছাত্রদলের ব্যানারে এ মিছিল করা হয়। মিছিলটি শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে শুরু হয়ে বাজার মেইন রোড প্রদক্ষিণ শেষে দক্ষিণ তেমুহনী গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের আহবায়ক আবুল বারাকাত সৌরভ ও সদস্য সচিব হাসিবুর রহমান অভি। এছাড়া বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে ছাত্রদল নেতারা বলেন, ছাত্র রাজনীতি হবে শিক্ষা-শৃঙ্খলা, সহমর্মিতা-শিক্ষা বান্ধব। এবং জনকল্যাণমুখী। দেশের মানুষ অপরাজনীতি দেখতে চায় না। অশালীন কথাবার্তা দিয়ে সুস্থ ধারার রাজনীতি সম্ভব নয়।

তারা আরও বলেন, গুপ্ত রাজনীতি বন্ধ করে (সুপ্ত) অর্থাৎ প্রকাশ্যে রাজনীতি করেন। অশালীন ও উস্কানি মূলক বক্তব্যে গুলো প্রত্যাহার করুন। অপরাজনীতি পরিহার করে সুস্থ ধারার রাজনীতি করেন। আমরা আপনাদেরকে সর্বত্র সহযোগিতা করবো।

তারা বলেন, ১৭ বছর আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে বাংলাদেশ ছাত্রদল রাজপথ থেকে আন্দোলন সংগ্রাম করেছে প্রকাশ্যে। গণঅভ্যুত্থানে আমাদের অংসখ্য নেতাকর্মী আহত, নিহত ও পঙ্গুত্ব হয়েছে। আমরা এখন দেখতেছি ৫ আগস্টের পরে ছাত্র শিবিরসহ বিভিন্ন সংগঠন অপকর্ম করে বেড়াচ্ছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪