| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ২, ট্রেনে কাটা পড়ে নিহত ১

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৫, ২০২৬ ইং | ২২:২৬:৪০:অপরাহ্ন  |  ৬২১ বার পঠিত
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ২, ট্রেনে কাটা পড়ে নিহত ১

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় রেললাইন ও সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন। সদর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১জন, কাহালু উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় ১জন এবং আদমদীঘি উপজেলায় ট্রেনে কাটা পড়ে ১জন নিহত হয়েছে। 

বুধবার (৫ আগস্ট) বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত পৃথক ঘটনায় নিকটস্থ থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করে মরদেহ নিহতদের পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছিল। সড়ক পরিবহন আইনেও পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। 

এরআগে, সকালে সদর উপজেলার এরুলিয়া বিমানবন্দর সড়কে বেপরোয়া গতির বাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত শামীম হোসেন (৪৮) দুপচাঁচিয়া উপজেলার ভাতশুকান এলাকার রইস উদ্দিনের ছেলে। অটোভ্যান নিয়ে চালক শামীম বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা শাহ সুলতান পরিবহন বাসের ধাক্কায় অটোভ্যান দুমড়েমুচড়ে যায়। সদর থানার ওসি ইব্রাহিম আলী এ তথ্য নিশ্চিত করেছেন। 

একইদিন কাহালু উপজেলায় মালঞ্চা ইউনিয়নের ইন্দ্রপুর বাজার এলাকায় বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজির যাত্রী নিহত হয়। এ দুর্ঘটনায় আহত হন আরও একজন। নিহত জান্নাতুল ফেরদৌস (৬০) মালঞ্চা ইউনিয়নের সাতরোখা গ্রামের আবু জাফরের স্ত্রী। 

মঙ্গলবার রাতে আদমদীঘি উপজেলার আলতাফনগর রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে ট্রেনে কাটা পড়েন একজন। নিহত সাগর হোসেন (৩০) দুপচাঁচিয়া উপজেলার মথুরাপুর উত্তরপাড়া এলাকার পারভেজ আলীর ছেলে। এ তথ্য নিশ্চিত করেন সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল হোসেন জামান।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪