| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে পানের দোকানে মিলল ইয়াবা, মদসহ গ্রেপ্তার ৪

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৫, ২০২৬ ইং | ২৩:১৮:০৬:অপরাহ্ন  |  ৬৮১ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে পানের দোকানে মিলল ইয়াবা, মদসহ গ্রেপ্তার ৪

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া ও সদর থানা এলাকায় পৃথক অভিযানে ২১ লিটার চোলাই মদ, ৬০টি ইয়াবা বড়ি ও নগদ ৭৬ হাজার ৬৫০ টাকাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার রাতে পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি) এসব অভিযান চালায়।

​পুলিশ জানায়, ঢোলারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ২১ লিটার চোলাই মদসহ ফুলমতী হাসদা (৫০), মহাদেব চন্দ্র বর্মণ (২৫) ও এক কিশোরকে এবং শিবগঞ্জ বাজারের একটি পানের দোকান থেকে ৬০টি ইয়াবাসহ মোঃ নূর ইসলামকে (৩৩) গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪