| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাউফলে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সমাবেশ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৫, ২০২৬ ইং | ২৩:২২:১৫:অপরাহ্ন  |  ৬৪৪ বার পঠিত
বাউফলে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সমাবেশ

বাউফল প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে পটুয়াখালীর বাউফলে সমাবেশ ও গণমিছিল করেছে বিভিন্ন সংগঠন।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টা ৩০ মিনিটে ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলা শাখার উদ্যোগে বাউফল সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি গণমিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এরপর সকাল ১০টায় বাউফল উপজেলা অডিটোরিয়ামে ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

১ দলীয় সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক খালিদুর রহমান, ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ কাজী আব্দুল তাইয়ান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মো. কবির হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস বাউফল উপজেলা সভাপতি মাওলানা শামসুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলা সভাপতি হাফেজ রাকিব হোসেন, পৌর জামায়াতের আমির মাওলানা মো. সেলিমুর রহমান ও পৌর সেক্রেটারি মো. নুরুল আলম। এ সময় উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সরকার জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করে ভিন্ন ধারার শাসনব্যবস্থা চালু করেছে। তারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ‘হেলমেট বাহিনী’ তৈরি করে প্রতিষ্ঠান দখলের চেষ্টা চলছে। নির্বাচিত ছাত্রনেতাদের ওপর হামলা করে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের রক্তের সঙ্গে বেইমানি করা হচ্ছে বলেও তারা মন্তব্য করেন।

সমাবেশ থেকে বক্তারা দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের জোর দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব দাবি বাস্তবায়নে সরকার গড়িমসি করলে এবং আওয়ামী স্টাইলে স্বৈরাচারী শাসন কায়েমের চেষ্টা করলে একই পরিণতি ভোগ করতে হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪