বগুড়া প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বাদ মাগরিব সংস্থার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সংস্থার লাইব্রেরিয়ান মাওলানা মোঃ নজরুল ইসলাম। সংস্থার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোঃ আব্দুল খালিক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সম্পাদক মোঃ ফজলুল বারী তালুকদার বেলাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ আবু বকর ছিদ্দিক।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহ-সভাপতি অধ্যাপক আ. স. ম. আব্দুল মালেক। এছাড়া বক্তব্য দেন কার্যনির্বাহী সদস্য মোঃ এরশাদুল বারী এরশাদ, মোঃ মাহফুজুল হক, মোঃ আরেফ বিল্লাহ বিলু, মোঃ আব্দুল হান্নান, মোঃ ইসরাফিল হোসাইন, সৈয়দ ফজলে রাব্বী ডলার ও কাজী আবু বকর সিদ্দিক।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ ফজলুল বারী তালুকদার বেলাল বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগ ও প্রতিরোধের মধ্য দিয়ে সংঘটিত গণঅভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি বলেন, ওই আন্দোলনের ধারাবাহিকতায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন এবং এর মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছরের শাসনের অবসান ঘটে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক মাওলানা মোঃ রফিকুল ইসলাম মুক্তা, কোষাধ্যক্ষ মোঃ আফজাল হোসেন, নির্বাহী সদস্য মোঃ আব্দুল আজিজসহ সংস্থার আজীবন সদস্য, লাইব্রেরির পাঠক এবং বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা।অনুষ্ঠানের শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ আবু বকর ছিদ্দিক।
রিপোর্টার্স২৪/নাঈম