| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাবনায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে আহত ৪, নিহত ১

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৬, ২০২৬ ইং | ১৭:৫৫:২২:অপরাহ্ন  |  ১৯০৪ বার পঠিত
পাবনায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে  আহত ৪, নিহত ১
ছবির ক্যাপশন: ফাইল ছবি

চাটমোহর (পাবনা) উপজেলা প্রতিনিধি: পাবনার চাটমোহরে সিএনজি অটোরিকশা ও ইঞ্জিনচালিত ভটভটির (স্থানীয়ভাবে কুত্তাগাড়ী) মুখোমুখি সংঘর্ষে চঞ্চল হোসেন (৫২) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। নিহত চঞ্চল হোসেন চাটমোহর রেলবাজারের অমৃতকুন্তা গ্রামের নজির উদ্দিনের ছেলে। দুর্ঘটনার পর তাকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

আহতরা হলেন ভাঙ্গুড়া উপজেলার দক্ষিণ শারুটিয়া এলাকার মৃত শামসুল আলমের ছেলে জাকারিয়া (৫৫), তার ছেলে ইয়াসিন (৮), ঈশ্বরদী উপজেলার মূলডুলি এলাকার আফি উদ্দিনের মেয়ে নার্গিস (৩৫) এবং অপর এক ব্যক্তি, যার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের পাবনা সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভাঙ্গুড়া থেকে পাবনাগামী একটি যাত্রীবাহী সিএনজি টেবুনিয়া-চাটমোহর সড়কে চলছিল। একই সময়ে টেবুনিয়া থেকে ছেড়ে আসা একটি মালবাহী ইঞ্জিনচালিত ভটভটি আটঘরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সামনে পৌঁছালে দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয় সাবেক কাউন্সিলর তাওহীদ হোসেন জানান, ফায়ার সার্ভিসের সামনে সিএনজিটি ভটভটিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর সিএনজির ভেতর থেকে দুটি মোবাইল ফোন ও ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা এসব মালামাল ফায়ার সার্ভিসের সদস্যদের কাছে সংরক্ষিত রয়েছে।


রিপোর্টার্স২৪/নাঈম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪