| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এক হাজার টাকার জেরে তুরাগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৭, ২০২৬ ইং | ২০:১৮:৪৮:অপরাহ্ন  |  ২১০০১৭ বার পঠিত
এক হাজার টাকার জেরে তুরাগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার: রাজধানীর  তুরাগে মাত্র এক হাজার টাকার হিসাবকে কেন্দ্র করে সজিব নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে রুবেল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। নিহতের স্বজনদের দাবি, মাদক বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে। তবে ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ৮টার পর রাজধানীর তুরাগ থানার নলভোগ পূর্বপাড়া এলাকায়, কফিল মেম্বারের বাড়ির পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

স্বজনরা জানান, সজিব রুবেল নামে এক ব্যক্তির হয়ে মাদক বিক্রি করতেন। মাদক বিক্রির টাকা বুঝিয়ে দেওয়ার সময় এক হাজার টাকা কম হওয়াকে কেন্দ্র করে রুবেলের সঙ্গে তার বিরোধ বাধে। একপর্যায়ে সজিবকে ধরে নিয়ে গিয়ে মারধর করা হয়।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উত্তরার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে।

নিহতের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় মামলা করা হয়েছে। নিহতের মা সালমা বেগম অভিযোগ করেন, মাদক বিক্রি করতে অস্বীকৃতি জানানোর কারণেই তার ছেলেকে হত্যা করা হয়েছে। অন্যদিকে, দুই সন্তানের মা ও গর্ভবতী সজিবের স্ত্রী ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

তুরাগ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, অভিযুক্ত রুবেলসহ জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

মাদক বিক্রির টাকা নিয়ে বিরোধই হত্যার মূল কারণ কি না, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা খতিয়ে দেখছে পুলিশ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪