| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদকাসক্ত অবস্থায় নিজ ঘরে আগুন, শাহরাস্তিতে যুবক গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৮, ২০২৬ ইং | ০৫:৫৬:৪৬:পূর্বাহ্ন  |  ৭০৯ বার পঠিত
মাদকাসক্ত অবস্থায় নিজ ঘরে আগুন, শাহরাস্তিতে যুবক গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে মাদকাসক্ত অবস্থায় নিজ ঘরে আগুন দেওয়ার অভিযোগে মনির হোসেন বাবু (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে তাঁকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার মনির হোসেন বাবু শাহরাস্তি পৌরসভার বিশারা গ্রামের মোহাম্মদ মমিনের ছেলে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে শাহরাস্তি পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বিশারা গ্রামের শামছু মুহুরীর বাড়িতে মাদকাসক্ত অবস্থায় নিজ ঘরে আগুন দেন বাবু। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

এ ঘটনায় গত ৬ আগস্ট শাহরাস্তি মডেল থানায় মামলা করা হয়। মামলার সূত্র ধরে ওসির নির্দেশনায় থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল কুদ্দুছ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় একমাত্র আসামি মনির হোসেন বাবুকে গ্রেপ্তার করেন।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, গ্রেপ্তার আসামিকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে দুপুরে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪