| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চিলমারীতে ব্রহ্মপুত্রের ভাঙন পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৮, ২০২৬ ইং | ২১:৩০:১০:অপরাহ্ন  |  ১৯৬২৮২ বার পঠিত
চিলমারীতে ব্রহ্মপুত্রের ভাঙন পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

কুড়িগ্রাম প্রতিনিধি:
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করা হচ্ছে। নদীভাঙন রোধে বাঁধ নির্মাণের ক্ষেত্রে দল-মত বিবেচনা করা হবে না। নদীভাঙন ঠেকানো গেলে বিএনপি, জামায়াত কিংবা এনসিপি—যে দলেরই মানুষ হোক, সবাই এর সুফল পাবেন।

তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে টেকনিক্যাল কমিটি কাজ করেছে। পাশাপাশি বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

শনিবার (৮ আগস্ট) সকালে কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ভাঙন পরিস্থিতি পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। পরে নৌপথে চিলমারীর কাঁচকোল বাঁধ, উলিপুর উপজেলার নামাজের চর, রৌমারী উপজেলার সুখেরবাতী এবং রাজিবপুর উপজেলার কোদালকাটি নদীভাঙন এলাকা পরিদর্শনের কথা রয়েছে তার। দিনব্যাপী এসব এলাকা পরিদর্শন শেষে গাইবান্ধার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪