| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহে প্রাণিসম্পদ দপ্তরের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৮, ২০২৬ ইং | ২৩:১০:৩০:অপরাহ্ন  |  ১৩৮০৯ বার পঠিত
ময়মনসিংহে প্রাণিসম্পদ দপ্তরের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর এর আয়োজনে নিরাপদ ও মানসম্মত প্রাণিজ আমিষ উৎপাদনে ফিড প্রিমিক্স ও পশুখাদ্য আমদানিকারক ও উৎপাদনকারীদের ভূমিকা বিষয়ক দিনব্যাপী কর্মশালা শনিবার (৮ আগষ্ট) ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। 

এ সময় তিনি বলেন, নিরাপদ ও মানসম্মত প্রাণিজ আমিষ উৎপাদনে ফিড প্রিমিক্স ও পশুখাদ্য আমদানিকারক ও উৎপাদনকারীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা একটু সচেতন হলেই আমরা নিরাপদ খাদ্য খেতে পারি। খামারি ভাইদের কথা চিন্তা করেই বর্তমান সরকার কৃষক কার্ড চালু করেছে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ শাহজামান খান তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর ৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক ডাঃ শামসাদ জাহান শিরাজী। 

অনুষ্ঠান সঞ্চালন করেন ময়মনসিংহ জেলা প্রাণিসম্পদ  কর্মকর্ম ডাঃ মোহাম্মদ ওয়াহেদুল আলম।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪