| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর মতবিনিময়

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৮, ২০২৬ ইং | ২৩:১২:৫৬:অপরাহ্ন  |  ২১১২ বার পঠিত
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর মতবিনিময়

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের সঙ্গে মতবিনিময় করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।

শনিবার (৮ আগস্ট) ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কার্যালয় পরিদর্শনে গেলে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। পরে চেয়ারম্যানের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী।

মতবিনিময় শেষে প্রতিমন্ত্রী ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।

এ সময় ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জেলা প্রশাসক মো. সাইফুর রহমানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪