| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে মৃগী নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, বেওয়ারিশ হিসেবে দাফন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৯, ২০২৬ ইং | ১৫:০৭:০৬:অপরাহ্ন  |  ৬৫৬ বার পঠিত
শেরপুরে মৃগী নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, বেওয়ারিশ হিসেবে দাফন

শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার মৃগী নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের (৩০-৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার লছমনপুর ইউনিয়নের ছনকান্দা গ্রাম এলাকায় নদীর পানিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মৃগী নদীর পানিতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করে।

উদ্ধারের সময় তার পরনে ছিল খয়েরি রঙের ফুলহাতা শার্ট, কালো স্যান্ডো গেঞ্জি, চামড়ার বেল্টসহ কালো জিন্সের প্যান্ট। পায়ে ছিল লোফার জুতা এবং হাতে ছিল সোনালি রঙের একটি ঘড়ি।

লাশ উদ্ধারের পর সিআইডি ও পিবিআইয়ের সহায়তায় আঙুলের ছাপের মাধ্যমে মৃতের পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়। তবে এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পরে জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে শেরপুর পৌরসভা ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের তারুণ্য’র সহযোগিতায় অজ্ঞাত ওই যুবকের লাশ বেওয়ারিশ হিসেবে পৌর কবরস্থানে দাফন করা হয়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, মৃত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশটি পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪