| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উত্তরা রুয়াপ প্রজেক্টে নারী নির্যাতন ও ধর্ষণের অভিযোগে রিকশাচালক গ্রেফতার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১০, ২০২৬ ইং | ০৪:৫৭:০৬:পূর্বাহ্ন  |  ৭৭৭১৭০ বার পঠিত
উত্তরা রুয়াপ প্রজেক্টে নারী নির্যাতন ও ধর্ষণের অভিযোগে রিকশাচালক গ্রেফতার

স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের রুয়াপ প্রজেক্ট এলাকায় এক রিকশাচালকের বিরুদ্ধে নারী নির্যাতন ও ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার (১০ আগস্ট) রাতে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

অভিযোগের পরপরই তুরাগ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রিকশাচালককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ সময় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা যায় এবং তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান রিপোর্টার্স২৪-কে জানান, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে এবং মামলার প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য নিশ্চিত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি ঘিরে এলাকায় উদ্বেগ বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪