ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে ১৮টি ইয়াবা ও ৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে সদর ও হরিপুর থানা এলাকায় তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার ছিট চিলারং এলাকার সুজন মিয়া (২৮) ও হরিপুরের রবিউল ইসলাম (২৭)। পুলিশ জানায়, সুজনের কাছ থেকে সাতটি ট্যাপেন্টাডল এবং রবিউলের দোকানের সেফের ড্রয়ারে থাকা এনার্জি বাল্বের কাভারের ভেতর থেকে ১৮টি ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে। আজ রোববার তাঁদের ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব