| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাতে নিখোঁজ, সকালে খালে মিলল মরদেহ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১০, ২০২৬ ইং | ০৫:২৩:৫৮:পূর্বাহ্ন  |  ৪৯২ বার পঠিত
রাতে নিখোঁজ, সকালে খালে মিলল মরদেহ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে খাল থেকে সাদেকুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের ধারণা, মৃগীরোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে তাঁর মৃত্যু হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, গত শনিবার রাত ১১টার দিকে খাওয়া শেষে সাদেকুল স্থানীয় একটি দোকানে টেলিভিশন দেখতে যান। রাত একটার দিকে তাঁকে সেখানে পাওয়া যায়নি। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

রোববার ভোরে বাড়ি থেকে প্রায় ৩০০ গজ দূরে একটি খালে সাদেকুলের মরদেহ ভাসতে দেখা যায়। তাঁকে পানি থেকে তুলে পরিবারের সদস্যরা মৃত অবস্থায় পান। সাদেকুল প্রায় ১৫ বছর ধরে মৃগীরোগে ভুগছিলেন।

পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুর ঘটনায় কোনো অভিযোগ বা সন্দেহ নেই বলে থানায় দেওয়া অপমৃত্যুর সংবাদে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪