| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় ছাদ বাগান প্রতিযোগিতায় সারা দেশে ৩য় শেরপুর পৌরসভা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১০, ২০২৬ ইং | ১৪:২২:০৫:অপরাহ্ন  |  ৪২৩ বার পঠিত
জাতীয় ছাদ বাগান প্রতিযোগিতায় সারা দেশে ৩য় শেরপুর পৌরসভা

শেরপুর প্রতিনিধি: জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উপলক্ষে আয়োজিত দেশব্যাপী ছাদ বাগান প্রতিযোগিতায় এক অনন্য গৌরব অর্জন করেছে শেরপুর পৌরসভা। প্রতিযোগিতার “শ্রেণি-ঙ” ক্যাটাগরিতে সারা বাংলাদেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে শেরপুর পৌরসভার ছাদ বাগান।

​গত ৯ আগস্ট (রবিবার) বিকেল ৩:০০টায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর কাছ থেকে এই সম্মানজনক জাতীয় পুরস্কার ও সনদপত্র গ্রহণ করেন শেরপুর পৌরসভার প্রশাসক মিজ্ আরিফা সিদ্দিকা।

​পরিবেশের ভারসাম্য রক্ষা, শহরের সৌন্দর্য বৃদ্ধি এবং একটি সবুজ ও বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে শেরপুর পৌরসভা দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। পৌরসভার এই নিরবচ্ছিন্ন ও প্রশংসনীয় উদ্যোগের এক বড় জাতীয় স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে এই অর্জনকে।

​​পৌরসভা কর্তৃপক্ষের এমন নান্দনিক ও পরিবেশবান্ধব উদ্যোগে আনন্দিত স্থানীয় বাসিন্দারা। সবুজে ঘেরা, সুন্দর ও পরিবেশবান্ধব শেরপুর গড়ার এই অগ্রযাত্রায় পৌরসভাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে নগরবাসী।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪