| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামালপুরে ধর্ষণ মামলায় দুইজনের মৃত্যুদণ্ডের আদেশ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১০, ২০২৬ ইং | ১৫:৫৯:০৯:অপরাহ্ন  |  ২৭৭ বার পঠিত
জামালপুরে ধর্ষণ মামলায় দুইজনের মৃত্যুদণ্ডের আদেশ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে এক নারী ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে জামালপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন ।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী এলাকার  আশকর আলী (৪০) ও জাহিদুল ইসলাম (৩৫)।

জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর রাষ্ট্রপক্ষের  আইনজীবী (পিপি) ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে,'২০২২ সালের ৩১ মার্চ রাতে উপজেলার নিমাইমারী এলাকায় একটি বসতঘরে এক নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন আশকর আলী ও জাহিদুল।

 ওই নারীর ডাক চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে দু'জনকে আটক করেন। পরে ঘটনাটি আপস-মীমাংসার কথা বলে তাদের ছাড়িয়ে নেওয়া হয়। এ ঘটনায় মামলা দায়ের হলে মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় শেষে আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড আদেশ দেন আদালত ।


রিপোর্টর্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪