| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৩. ৯১ শতাংশ : জিপিএ-৫ পেয়েছে ৭৬২ জন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১০, ২০২৬ ইং | ১৬:০১:০৫:অপরাহ্ন  |  ২৭৪ বার পঠিত
লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৩. ৯১ শতাংশ : জিপিএ-৫ পেয়েছে ৭৬২ জন

লক্ষ্মীপুর প্রতিনিধি: এবার লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৩ দশমিক ৯১ শতাংশ। জেলার ১৮১টি প্রতিষ্ঠান থেকে ১৩ হাজার ৪১০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮ হাজার ৫৭০ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৩ হাজার ৫০০ এবং ছাত্রী ৫ হাজার ৭০ জন।

লক্ষ্মীপুরে জিপিএ-৫ পেয়েছে ৭৬২ জন শিক্ষার্থী। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৫ হাজার ৮৬৬ এবং ছাত্রী ৭ হাজার ৫৪৪ জন।

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ছিল আনন্দঘন পরিবেশ। অনেক প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের মিষ্টিমুখ করান শিক্ষকরা। এছাড়া শ্রেণিকক্ষে মিষ্টি বিতরণসহ নানা আয়োজনে ফলাফল উদ্‌যাপন করে তারা।

এ সময় শিক্ষার্থীরা ভালো ফলাফলের জন্য শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিক্ষার্থীদের এমন সাফল্যে আনন্দ প্রকাশ করে শিক্ষকরা শিক্ষার্থীদের আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

লক্ষ্মীপুর জেলায় জিপিএ-৫ প্রাপ্ত সেরা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫৫ জন, প্রিন্সিপাল কাজী ফারুকী উচ্চ বিদ্যালয় ৫৩ জন, লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ ৫০ জন, লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় ৪৫ জন, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় ৪৪ জন, লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ ২৮ জন ও ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি থেকে ২৫ জন। 


রিপোর্টর্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪