রিপোর্টার্স২৪ ডেস্ক: মুজাহিদুল ইসলাম মুবিন বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। সে ময়মনসিংহের ইউনিক প্রগ্রেসিভ স্কুল থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। মুবিন ময়মনসিংহ সদরের চর খরিচা গ্রামের মৃত হাবিবুর ইসলাম (খোকা কেরাণি) ও হাসনা হেনা দম্পতির পাঁচ সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ।
ফলাফলের জন্য তার শিক্ষক, মা, ভাই ও শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে মুবিন। পাশাপাশি সামনে এগিয়ে যেতে সবার দোয়া কামনা করেছে।
দেশ ও অসহায় মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে মুবিন । উচ্চতর ডিগ্রি নিয়ে প্রকৌশলী হিসেবে প্রতিষ্ঠিত করার স্বপ্ন তার।
রিপোর্টার্স২৪/এম এইচ