| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের পাশে থাকতে চাই: হাজী বি. এম. হারুন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১১, ২০২৬ ইং | ১৪:৫৯:৪৬:অপরাহ্ন  |  ১৭২৭৪ বার পঠিত
জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের পাশে থাকতে চাই: হাজী বি. এম. হারুন

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের রাজনীতিতে দীর্ঘদিনের সক্রিয় ও পরিচিত মুখ হাজী বি. এম. হারুন অর রশিদ। ছাত্রদলের রাজনীতি দিয়ে শুরু করে যুবদল, কৃষক দল ও বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করে সাধারণ মানুষের পাশে থাকার অভিজ্ঞতা অর্জন করেছেন।

রাজনৈতিক জীবনে হাজী বি. এম. হারুন অর রশিদ শরীয়তপুর সদর উপজেলা ছাত্রদলের সভাপতি, সদর উপজেলা যুবদলের সভাপতি, শরীয়তপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কৃষক দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

এছাড়া তিনি শরীয়তপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক, শরীয়তপুর পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও কৃষি বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

জনপ্রতিনিধি হিসেবেও তার রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। তিনি শরীয়তপুর পৌরসভার সম্মিলিত ১ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার এবং ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে হাজী বি. এম. হারুন অর রশিদ শরীয়তপুর জেলা কৃষক দলের সভাপতি এবং শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘ রাজনৈতিক ও সাংগঠনিক জীবনে মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন বলে জানান হাজী বি. এম. হারুন অর রশিদ। তার লক্ষ্য, জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করে যাওয়া এবং সাধারণ মানুষের পাশে থাকা।

তিনি মনে করেন, রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের সেবা, অধিকার প্রতিষ্ঠা এবং সমাজের কল্যাণে কাজ করা। সেই লক্ষ্যেই ভবিষ্যতেও মানুষের পাশে থেকে কাজ করে যেতে চান তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪