| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাণীনগরে এসএসসি ফলে সেরা মাহিন, দ্বিতীয় জুনাইদ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১১, ২০২৬ ইং | ১৫:১১:২১:অপরাহ্ন  |  ৩৬৮ বার পঠিত
রাণীনগরে এসএসসি ফলে সেরা মাহিন, দ্বিতীয় জুনাইদ

নওগাঁ প্রতিনিধি: এসএসসি পরীক্ষার ফলাফলে নওগাঁর রাণীনগর উপজেলায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে দুই মেধাবী শিক্ষার্থী। উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে আহনাফ সাদিক মাহিন এবং দ্বিতীয় স্থান অর্জন করেছে মো. জুনাইদ হাসান। দুজনই রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

আহনাফ সাদিক মাহিন মোট ১১৯৫ নম্বর পেয়ে রাণীনগর উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে। সে উপজেলার বাহাদুরপুর গ্রামের মোঃ আব্দুস সামাদ ও রোজিনা খানমের ছেলে। মাহিনের বাবা-মা দুজনই শিক্ষকতা পেশায় নিয়োজিত।

অন্যদিকে, একই বিদ্যালয়ের শিক্ষার্থী মো. জুনাইদ হাসান মোট ১১৯৩ নম্বর পেয়ে উপজেলার মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে। সে বগুড়ার আদমদীঘি উপজেলার গোবিন্দপুর এলাকার উজ্জ্বল রহমান ও জিন্নাত রেহানার ছেলে। তার মা পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত রয়েছেন।

পরিবার ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকেই আহনাফ সাদিক মাহিন ও জুনাইদ হাসান পড়াশোনায় অত্যন্ত মেধাবী। লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায়ও তারা অংশ নিয়েছে এবং একাধিকবার পুরস্কার ও সনদ অর্জন করেছে। তাদের ধারাবাহিক মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের ফল হিসেবেই এবারের এসএসসি পরীক্ষায় এমন সাফল্য এসেছে।

ফল প্রকাশের পর দুই শিক্ষার্থীর পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের শিক্ষকরা তাদের সাফল্যে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪