| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নরসিংদীর বেলাবোতে জমি সংক্রান্ত বিরোধ, আদালতে মামলা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১২, ২০২৬ ইং | ১৩:০৫:১৮:অপরাহ্ন  |  ২৭৮২ বার পঠিত
নরসিংদীর বেলাবোতে জমি সংক্রান্ত বিরোধ, আদালতে মামলা

বেলাবো(নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের নিলক্ষিয়া গ্রামে হাসিম বেপারীর সাথে হারিছ মিয়ার  জমি সংক্রান্ত বিরোধ চলছে দীর্ঘদিন যাবত। এ ব্যাপারে হাসিম বেপারী বাদী হয়ে নরসিংদীর দেওয়ানীন আদালতে একটি মামলা দায়ের করেন।যা বর্তমানে আদালতে চলমান।

 এ ঘটনার জেরে হাসিম বেপারী   জমিতে গেলে দ্বিতীয় পক্ষ হারিছ মিয়া গং তাদের উপর চড়াও হয় এবং মারধর  করে বলে জানান হাসিম বেপারী । এই ঘটনায়  হারিছ মিয়া সহ'কয়েক জনের বিরুদ্ধে নরসিংদী আদালতে ১৪৫ ধারায়  আরেকটি মামলা দায়ের করেন হাসিম বেপারী । উক্ত মামলার নোটিশ পাওয়ার পর বিভিন্ন ভাবে  হাসিম বেপারী ও তাদের পরিবারের উপর  মাধর সহ  হুমকি ধামকি দিয়ে আসছে বলে অভিযোগ করেন তিনি। 

এব্যাপারে বেশ কয়েকবার স্থানীয়ভাবে শালিশ দরবার হয়েছে। কোনো সুরাহা না হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ন্যায় বিচার দাবি করছে হাসিম ব্যাপারী। ঘটনায় বিষয়ে হারিস মিয়ার সাথে কথা হলে তিনি বলেন তাদের  সাথে কোনরকম ঝগড়াঝাটি হয়নি নিয়ম মেনে জমির মালিকানা লাভ করেছি আমরাও ন্যায় বিচার দাবি করছি।

প্রথম পক্ষ হাসিম বেপারীর দাবি,আরএস খতিয়ান ৫৪৫ এর ৬১শতাংশের কাত ৮ শতাংশ ক্রয় করছি যা আমাদের কাছে জমির সমস্ত বৈধ ও হালনাগাদ কাগজপত্র রয়েছে। আমরা কোনো অন্যায়ের আশ্রয় নেইনি। 

 বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে  বিরুধ চলে আসছে   সংশ্লিষ্ট কর্তৃপক্ষ  বিষয়টি আমলে নিয়ে সমাধানে এগিয়ে আসবেন এটাই প্রত্যাশা করছেন এলাকার বাসী।

বেলাবো থানা অফিসার ইনচার্জ এসএম আমানউল্লাহ বলেন দুই পক্ষের মাঝে জমি সংক্রান্ত বিরুধ চলছে।আদালতে মামলা হয়েছে।বিষয়টি আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪