বেলাবো(নরসিংদী) প্রতিনিধি: জাতীয় সংসদের মাননীয় হুইপ এবং নাটোর থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ইতালি আগমন উপলক্ষে এক সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
ইতালির রোম শহরে ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে এ সাক্ষাতের আয়োজন করা হয়।
ইতালির রোমে পৌঁছালে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপির নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে প্রবাসী নেতৃবৃন্দ তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং ইতালি বিএনপির সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপির সভাপতি জ্বলিলুর রহমান, সাধারণ সম্পাদক ও সল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. আমান উল্লাহ উল্লাহ আমান, সন্মানিত উপদেষ্টা হাজী সেলিম ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক ইবনে খৈয়াম সাথী, সদস্য মিয়া রুবেল'সহ ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।সাক্ষাৎশেষে স্থানীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তাঁর এই ইতালি সফর প্রবাসে জাতীয়তাবাদী দলের ভিত্তিকে আরও সুদৃঢ় ও শক্তিশালী করবে।
ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আমান উল্লাহ আমান বক্তব্যের শুরুতেই বেলাবো-মনোহরদীর অভিভাবক, মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আলহাজ্ব এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। সেই সাথে এম্বাসির দুর্নীতি এবং অনিয়ম রুদ, প্রবাসীদের প্রবাসী কার্ড বিতরণের মাধ্যমে, প্রবাসীদের যথাযথ মূল্যায়নের ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য বিনীত অনুরোধ করেন।
রিপোর্টার্স২৪/ঝুম