| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারাকান্দায় নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১২, ২০২৬ ইং | ২০:৪২:১৯:অপরাহ্ন  |  ১০১৫ বার পঠিত
তারাকান্দায় নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় কাকনী ইউনিয়নের পশ্চিম পুঙ্গায়াই গ্রামের নিখোঁজের দুই দিন পর  ১২ আগস্ট জয়নাল মিয়ার পুকুর থেকে বদরুনাহার সীমা নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

নিহত  বদরুনাহার সীমা ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। ফলাফলে ইংরেজি পরীক্ষায় সে অকৃতকার্য হয়। 

স্থানীয় পূঙ্গায়াই উচ্চবিদ্যালয় শিক্ষার্থী ছিল সীমা। তার মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত বদরুন্নাহার সীমা পুঙ্গায়াই গ্রামের বদরুজ্জামান মিয়ার মেয়ে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ১০ তারিখ থেকে সীমা নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে পঙ্গুয়াই পশ্চিমপাড়া এলাকার একটি পুকুরে তার ম'র'দেহ দেখতে পায়।

খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। তবে কীভাবে ওই শিক্ষার্থীর মৃ'ত্যু হয়েছে এবং কীভাবে তার ম'র'দেহ পুকুরে গেল—তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে তারাকান্দা থানা এস.আই  আলাল উদ্দিন জানান, পুঙ্গায়াই এলাকার নিহত বদরুনাহার সীমার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪