| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারাকান্দায় আদালতের নির্দেশে ভূমি ফিরে পেল প্রকৃত মালিক

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১২, ২০২৬ ইং | ২০:৪৬:৩৭:অপরাহ্ন  |  ৯৭৭ বার পঠিত
তারাকান্দায় আদালতের নির্দেশে ভূমি ফিরে পেল প্রকৃত মালিক

তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় বালিখা ইউনিয়নের ঢাকিরকান্দা (ছাতিয়ানতলা) গ্রামের আব্দুল হালিম প্রতিপক্ষের সাথে দীর্ঘদিন আইনি লড়াই শেষে বিজ্ঞ সিনিয়র সিভিল জজ আদালত ফুলপুর ময়মনসিংহ মো. আকিব মাহমুদ স্বাক্ষরিত আদেশে ১১ আগস্ট মঙ্গলবার ২৮ শতক ভূমি বুঝিয়ে দেয় আদালত কর্তৃপক্ষ।

জানা গেছে, আব্দুল হালিমের সাথে স্থানীয় শহীদুল্লাহ মিয়ার সাথে ঢাকিরকান্দা মৌজায়, জেল এল নং -১৭২ ,খতিয়ান এস এ  ৪৮৮, দাগ নং -৪৫৯, শ্রেণী-কান্দা, সাড়ে ২৮ শতাংশ ভূমি নিয়ে বিরোধ থাকায় আব্দুল হালিম আদালতে মামলা দায়ের করেন যার মামলা নং ১৭৩/২৩। বিজ্ঞ আদালত কে আব্দুল হালিম প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের সত্যতা পাওয়ায় তাকে বিজ্ঞ আদালত জমি ফিরিয়ে দেওয়া নির্দেশনা দিয়েছে।

আদালতের আদেশে ডিগ্রিধারী ব্যক্তি কে ভূমি ফিরিয়ে দেওয়ার কার্যক্রমে উপস্থিত ছিলেন,সিভিল কোর্ট কমিশনার ফয়সাল আবেদীন,জেলা নাজির মাহফুজুর রহমান,জারিকারক রমজান আলী, তারাকান্দা থানা ও জেলা পুলিশের সদস্য বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪