| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় আখেরী চাহার সোম্বা পালিত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১২, ২০২৬ ইং | ২১:৪৫:৪৯:অপরাহ্ন  |  ৯২৪ বার পঠিত
বগুড়ায় আখেরী চাহার সোম্বা পালিত

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় আখেরী চাহার সোম্বা উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের উদ্যোগে সংস্থার মিলনায়তনে এ আয়োজন করা হয়। সংগঠনের দ্বিতীয় সহসভাপতি মাওলানা মো. আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহসভাপতি অধ্যাপক আ.স.ম. আব্দুল মালেক।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মুহাম্মাদ আবু বকর ছিদ্দিক ও মাওলানা রফিকুল ইসলাম মুক্তা।

আখেরী চাহার সোম্বার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন শিবগঞ্জ মহাস্থান মাজার জামে মসজিদের খতিব মাওলানা মো. এমদাদুল হক। তিনি আখেরী চাহার সোম্বার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মো. আফজাল হোসেন এবং কার্যনির্বাহী সদস্য কাজী আবু বকর সিদ্দিক, এরশাদুল বারী এরশাদ, আরেফ বিল্লাহ বিলু, মো. মাহফুজুল হক, আব্দুল আজিজ ও নজরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্য।

বক্তারা বলেন, আখেরী চাহার সোম্বার দিন মহানবী হযরত মুহাম্মদ (সা.) অসুস্থতা থেকে সুস্থ হয়ে নামাজে ইমামতি করেছিলেন বলে ইসলামী ঐতিহ্যে এ দিনটি বিশেষভাবে স্মরণ করা হয়। দুনিয়ায় শান্তি ও আখিরাতে মুক্তির জন্য কুরআনের আলোকে জীবন পরিচালনার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে বগুড়া বড় জামে মসজিদের পেশ ইমাম ও সংস্থার কার্যনির্বাহী সদস্য মুফতি মাওলানা আব্দুল কাদের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪