| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিআইডি পরিচয়ে নারীকে তুলে নেওয়ার চেষ্টা, সাবেক সেনা-নৌ সদস্যসহ গ্রেপ্তার ৭

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৪, ২০২৬ ইং | ০৫:২৩:৩৩:পূর্বাহ্ন  |  ৯৪৫ বার পঠিত
সিআইডি পরিচয়ে নারীকে তুলে নেওয়ার চেষ্টা, সাবেক সেনা-নৌ সদস্যসহ গ্রেপ্তার ৭

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা শহরে সিআইডি পুলিশের পরিচয় দিয়ে এক নারীকে জোর করে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে সুধারাম থানা পুলিশ। তাঁদের মধ্যে সাবেক সেনা ও নৌবাহিনীর সদস্যও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে সিআইডি পুলিশের জ্যাকেটের আদলে তৈরি চারটি জ্যাকেট, তিনটি ওয়াকিটকি ও একটি এক্স-নোহা গাড়ি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম। নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বসুন্ধরা কলোনির ব্রাইট হাউজে এ ঘটনা ঘটে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, লক্ষ্মীপুরের শুভ চৌধুরী ওরফে শহিদুল ইসলাম (৩২), রুবেল হোসেন (২৯), রাজশাহীর মো. জাহাঙ্গীর আলম (২৮), বগুড়ার আবুল কাশেম সোহেল (৩৮), চট্টগ্রামের মো. শাহাদাত হক খান চৌধুরী (২৯), ফেনীর মো. নাদির (২৯) ও ঢাকার মো. শরীফ মিয়া (৫৫)।

পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে ওই বাসার বাসিন্দা মো. আতাউর রহমান (৬২) অভিযোগ করেন, কয়েকজন ব্যক্তি সিআইডি পুলিশের পরিচয়ে তাঁর বাসায় ঢুকে মেয়েকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করছেন। খবর পেয়ে সুধারাম থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়।

পুলিশ আরও জানান, ঘটনাস্থলে জাহাঙ্গীর আলম, আবুল কাশেম সোহেল ও শাহাদাত হক খান চৌধুরীকে সিআইডি পুলিশের জ্যাকেটের আদলে তৈরি পোশাক পরা অবস্থায় এবং হাতে ওয়াকিটকি নিয়ে দেখতে পাওয়া যায়। পরে শুভ চৌধুরী, রুবেল হোসেন ও নাদিরকেও সেখান থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে তিনটি জ্যাকেট ও তিনটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। পরে বাসার সামনে থাকা ঢাকা মেট্রো-চ-১৪-৮২৪৫ নম্বরের একটি এক্স-নোহা গাড়িতে অভিযান চালিয়ে শরীফ মিয়াকে আটক করা হয়। ওই গাড়ি থেকে পুলিশের ব্যবহৃত জ্যাকেটের আদলে তৈরি আরও একটি গাঢ় খাকি রঙের জ্যাকেট উদ্ধার করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, আতাউর রহমানের মেয়ে তাসনীমুল জান্নাত ওরফে মালিহার সঙ্গে গ্রেপ্তার শুভ চৌধুরী ওরফে শহিদুল ইসলামের শরিয়াহ মোতাবেক বিয়ে হয়েছিল। পরে তাঁদের মধ্যে পারিবারিক বিরোধ দেখা দিলে গত ২১ জানুয়ারি তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।

বাসার মালিক আতাউর রহমান বলেন,, বুধবার রাতে জাহাঙ্গীর আলম, আবুল কাশেম সোহেল ও শাহাদাত হক খান চৌধুরী সিআইডি পুলিশের জ্যাকেটের আদলে তৈরি পোশাক পরে এবং হাতে ওয়াকিটকি নিয়ে নিজেদের সিআইডি কর্মকর্তা পরিচয়ে আতাউর রহমানের বাসায় প্রবেশ করেন। পরে শুভ চৌধুরী, রুবেল হোসেন ও নাদিরও সেখানে যান।

একপর্যায়ে তাঁরা তাসনীমুল জান্নাত ওরফে মালিহাকে জোর করে টানাহেঁচড়া করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁদের আটক করেন। পরে ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাতজনকে গ্রেপ্তার করে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাতজনকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আগামীকাল আদালতে মাধ্যমে জেল হাজতে সোপর্দ করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪